পড়ার হিসাব-সুকুমার রায়
ফিরল সবাই ইস্কুলেতে সাঙ্গ হল ছুটি—
আবার চলে বই বগলে সবাই গুটি গুটি।
পড়ার পরে কার কি রকম মনটি ছিল এবার,
সময় এল এখন তারই হিসেবখানা দেবার।
কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প,
কেউ পড়েছেন হদ্দমতন, কেউ পড়েছেন অল্প।
কেউ-বা তেড়ে গড়গড়িয়ে মুখস্থ কয় ঝাড়া,
কেউ-বা কেবল কাঁচুমাঁচু মোটে না দেয় সাড়া।
গুরুমশাই এসেই ক্লাসে বলেন, ‘ওরে গদাই,
এবার কিছু পড়লি? নাকি খেলতি কেবল সদাই?’
গদাই ভয়ে চোক পাকিয়ে ঘাবড়ে গিয়ে শেষে
বল্লে, ‘এবার পড়ার ঠেলা বেজায় সর্বনেশে–
মামার বাড়ি যেম্নি যাওয়া অম্নি গাছে চড়া,
এক্কেবারে অম্নি ধপাস–পড়ার মতো পড়া!’
সন্দেশ-১৩২৩
সম্পর্কিত বই – প্রকৃতি/১-নদী, ২-অন্ধ মেয়ে, ৩-সাগর যেথায়, ৪-আয় রে আলো আয়, ৫-মেঘের খেয়াল, ৬-আজব খেলা
পশুপাখি/১-কত বড়, ২-বড়াই, ৩-বেজায় রাগ, ৪-সঙ্গীহারা, ৫-বিচার, ৬-বিষমকাণ্ড
ঋতু/১-মনের মতন, ২-বর্ষ গেল, বর্ষ এল, ৩-নূতন বৎসর, ৪-গ্রীষ্ম-১, ৪-গ্রীষ্ম-২, ৫-শ্রাবণে
শিশু/০১-শিশুর দেহ, ০২-বেজায় খুশি, ০৩-খোকা ঘুমায়, ০৪-ভারি মজা, ০৫-লোভী ছেলে, ০৬-সাহস, ০৭-লক্ষ্মী, ০৮-আদুরে পুতুল, ০৯-ভালো ছেলের নালিশ, ১০-খোকার ভাবনা, ১১-নিঃস্বার্থ
ইস্কুল/১-ছুটি, ২-দিনের হিসাব, ৩-ছুটি, ৪-পড়ার হিসাব, ৫-আড়ি, ৬-হরিষে বিষাদ
বিচিত্র-চিন্তা/১-আশ্চর্য, ২-বিষম চিন্তা, ৩-আনন্দ, ৪-আলোছায়া, ৫-নিরুপায়
ছবি ও গল্প, আরও…