Bong Long Reader

Biswajit Pal
👋 Welcome Users

Free Book Library – 329 Items

লক্ষ্মী-সুকুমার রায়

হাত-পা-ভাঙা নোংরা পুতুল মুখটি ধুলোয় মাখা,

গালদুটি তার খাবলামতন চোখদুটি তার ফাঁকা,

কোথায়-বা তার চুলবিনুনি কোথায়-বা তার মাথা,

আধখানি তার ছিন্ন জামা, গায় দিয়েছে কাঁথা।

পুতুলের মা ব্যস্ত কেবল, তার সেবাতেই রত

খাওয়ান, শোয়ান, আদর করেন, ঘুম ডেকে দেন কত।

বলতে গেলাম ‘বিশ্রী পুতুল’ অম্নি বলেন রেগে–

‘লক্ষ্মী পুতুল, জ্বর হয়েছে তাই তো এখন জেগে।’

দ্বিগুণ জোরে চাপড়ে দিল ‘আয় আয় আয়’ বলে–

নোংরা পুতুল লক্ষ্মী হয়ে পড়লো ঘুমে ঢুলে!

 

সন্দেশ-১৩২৬

error: Content is protected !!
Scroll to Top