ভারি মজা-সুকুমার রায় এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘণ্টাখানেক হবে–আবার কেন, হঠাৎ হেন, নামলে এখন টবে?একলা ঘরে ফুর্তিভরে, লুকিয়ে দুপুর বেলাস্নানের ছলে ঠাণ্ডা জলে জল-ছপ-ছপ খেলা!জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ ‘আমোদ ভারি,কেউ কাছে নাই, যা খুশি তাই করতে এখন পারি।’চুপ চুপ চুপ—ওই দুপদুপ! ঐ জেগেছে মাসি,আসছে ধেয়ে শুনতে পেয়ে দুষ্টু মেয়ের হাসি।। সন্দেশ-১৩২৮