Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

ছবি ও গল্প-সুকুমার রায়

ছবির টানে গল্প লিখি, নেই তাে এতে ফাঁকি

যেমন ধারা কথায় শুনি, হুবহু তাই আঁকি।

পরীক্ষাতে গােল্লা পেয়ে হারু ফেরেন বাড়ি,

চক্ষ দুটি ছানাবড়া, মুখখানি তার হাঁড়ি।

রেগে আগুন হলেন বাবা সকল কথা শুনে, 

আচ্ছা করে পিটিয়ে তারে দিলেন তুলো ধুনে।

মারের চোটে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তােলে, শুনে মায়ের বুক ফেটে যায়, ‘হায় কি হল’ বলে।

পিসি ভাসেন চোখের জলে কুটনাে কোটা ফেলে,

আহ্লাদেতে পাশের বাড়ির আটখানা হয় ছেলে।।

 

সন্দেশ-১৩২৯

error: Content is protected !!
Scroll to Top