Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

গ্রীষ্ম-১-সুকুমার রায়

ওই এল বৈশাখ, ওই নামে গ্রীষ্ম,

খাই খাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব!

চোখে যেন দেখি তার ধূলিমাখা অঙ্গ,

বিকট কুটিলজটে ভ্রূকুটির ভঙ্গ,

রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে,

ক্ষুধার আগুন যেন জ্বলে তার জঠরে!

মনে হয় বুঝি তার নিঃশ্বাসমাত্রে

তেড়ে আসে পালাজ্বর পৃথিবীর গাত্রে!

ভয় লাগে, হয় বুঝি ত্রিভুবন ভস্ম–

ওরে ভাই, ভয় নাই, পাকে ফলশস্য!

তপ্ত ভীষণ চুলা জ্বালি নিজ বক্ষে

পৃথিবী বসেছে পাকে, চেয়ে দেখ চক্ষে,

আম পাকে, জাম পাকে, ফল পাকে কত যে,

বুদ্ধি যে পাকে কত ছেলেদের মগজে!

 

সন্দেশ-১৩২৩

error: Content is protected !!
Scroll to Top