Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

কত বড়-সুকুমার রায়

ছোট্ট সে একরতি ইঁদুরের ছানা,

ফোটে নাই চোখ তার, একেবারে কানা।

ভাঙা এক দেরাজের ঝুলমাখা কোণে,

মার বুঁকে শুয়ে শুয়ে মার কথা শোনে।

যেই তার চোখ ফোটে সেই দেখে চেয়ে–

দেরাজের ভারি কাঠ চারিদিক ছেয়ে।

চেয়ে বলে, মেলি তার গোল গোল আঁখি—

“ওরে বাবা! পৃথিবীটা এত বড় নাকি?”

 

সন্দেশ-১৩২৭

error: Content is protected !!
Scroll to Top