আদুরে পুতুল-সুকুমার রায়
যাদুরে আমার আদুরে গোপাল, নাকটি নাদুস, থোপনা গাল,
ঝিকিমিকি চোখ মিটমিটি চায়, ঠোঁট দুটি তায় টাটকা লাল।
মোমের পুতুল ঘুমিয়ে থাকুক দাঁত মেলে আর চুল খুলে,
টিনের পুতুল চীনের পুতুল, কেউ কি এমন তুলতুলে?
গোবদা গড়ন এমনি ধরন আব্দারে কেউ ঠোঁট ফুলোয়?
মখমলি রঙ, মিষ্টি নরম, দেখছ কেমন হাত বুলোয়?
বলবি কি বল, হাবলা পাগল, আবোল তাবোল কান ঘেঁষে,
ফোকলা গদাই, যা বলবি তাই ছাপিয়ে পাঠাই ‘সন্দেশে’।।
সন্দেশ-১৩২৭
সম্পর্কিত বই – প্রকৃতি/১-নদী, ২-অন্ধ মেয়ে, ৩-সাগর যেথায়, ৪-আয় রে আলো আয়, ৫-মেঘের খেয়াল, ৬-আজব খেলা
পশুপাখি/১-কত বড়, ২-বড়াই, ৩-বেজায় রাগ, ৪-সঙ্গীহারা, ৫-বিচার, ৬-বিষমকাণ্ড
ঋতু/১-মনের মতন, ২-বর্ষ গেল, বর্ষ এল, ৩-নূতন বৎসর, ৪-গ্রীষ্ম-১, ৪-গ্রীষ্ম-২, ৫-শ্রাবণে
শিশু/০১-শিশুর দেহ, ০২-বেজায় খুশি, ০৩-খোকা ঘুমায়, ০৪-ভারি মজা, ০৫-লোভী ছেলে, ০৬-সাহস, ০৭-লক্ষ্মী, ০৮-আদুরে পুতুল, ০৯-ভালো ছেলের নালিশ, ১০-খোকার ভাবনা, ১১-নিঃস্বার্থ
ইস্কুল/১-ছুটি, ২-দিনের হিসাব, ৩-ছুটি, ৪-পড়ার হিসাব, ৫-আড়ি, ৬-হরিষে বিষাদ
বিচিত্র-চিন্তা/১-আশ্চর্য, ২-বিষম চিন্তা, ৩-আনন্দ, ৪-আলোছায়া, ৫-নিরুপায়
ছবি ও গল্প, আরও…