Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

ভালো ছেলের নালিশ-সুকুমার রায়

মাগো! প্রসন্নটা দুষ্টু এমন! খাচ্ছিল সে পরোটা

গুড় মাখিয়ে আরাম করে বসে–

আমায় দেখে একটা দিল, নয়কো তাও বড়টা,

দুইখানা সে আপনি খেল কষে!

তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে

কিল মেরেছি, ‘হ্যাংলা ছেলে’ বলে—

অমনি কিনা মিথ্যে করে ষাঁড়ের মতো চেঁচিয়ে

গেল সে তার মায়ের কাছে চলে!

মাগো! এমনি ধারা শয়তানি তার, খেলতে গেলাম দুপুরে,

বল্ল, ‘এখন খেলতে আমার মানা’,

ঘণ্টাখানেক পরেই দেখি দিব্যি ছাতের উপরে

ওড়াচ্ছে তার সবুজ ঘুড়ি খানা।

তাইতে আমি দৌড়ে গিয়ে, ঢিল মেরে আর খুঁচিয়ে

ঘুড়ির পেটে দিলাম করে ফুটো–

আবার দেখ, বুক ফুলিয়ে, সটান মাথা উঁচিয়ে

আনছে কিনে নতুন ঘুড়ি দুটো!

 

সন্দেশ-১৩২৯

error: Content is protected !!
Scroll to Top