লোভী ছেলে-সুকুমার রায় কি ভেবে যে আপন মনেহাসি আসে ঠোঁটের কোণে,আধ-আধ ঝাপসা বুলি,কোন কথা কয় না খুলি।বসে বসে একলা নিজেলোভী ছেলে ভাবেন কি যে–শুধু শুধু চামচ চেটেমনে মনে সাধ কি মেটে?একটুখানি মিষ্টি দিয়েরাখ আমায় চুপ করিয়ে,নৈলে পরে চেঁচিয়ে জোরেতুলব বাড়ি মাথায় করে।। সন্দেশ-১৩২৩