শ্রাবণে-সুকুমার রায়
জল ঝরে, জল ঝরে, সারাদিন, সারারাত–
অফুরান নামতায় বাদলের ধারাপাত।
আকাশের মুখঢাকা, ধোঁয়ামাখা চারিধার,
পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বারিধার।
স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়,
নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায়।
উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের
শেষ নাই, শেষ নাই, বরষার প্লাবনের।
জলে জলে জলময়, দশদিক টলমল,
অবিরাম একই গান–ঢালো জল, ঢালো জল।
ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের,
ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের।
শুধু যেন বাজে কোথা নিঃঝুম ধুকধুক্,
ধরণীর আশাভয়, ধরণীর সুখদুখ।।
সন্দেশ-১৩২৬
সম্পর্কিত বই – প্রকৃতি/১-নদী, ২-অন্ধ মেয়ে, ৩-সাগর যেথায়, ৪-আয় রে আলো আয়, ৫-মেঘের খেয়াল, ৬-আজব খেলা
পশুপাখি/১-কত বড়, ২-বড়াই, ৩-বেজায় রাগ, ৪-সঙ্গীহারা, ৫-বিচার, ৬-বিষমকাণ্ড
ঋতু/১-মনের মতন, ২-বর্ষ গেল, বর্ষ এল, ৩-নূতন বৎসর, ৪-গ্রীষ্ম-১, ৪-গ্রীষ্ম-২, ৫-শ্রাবণে
শিশু/০১-শিশুর দেহ, ০২-বেজায় খুশি, ০৩-খোকা ঘুমায়, ০৪-ভারি মজা, ০৫-লোভী ছেলে, ০৬-সাহস, ০৭-লক্ষ্মী, ০৮-আদুরে পুতুল, ০৯-ভালো ছেলের নালিশ, ১০-খোকার ভাবনা, ১১-নিঃস্বার্থ
ইস্কুল/১-ছুটি, ২-দিনের হিসাব, ৩-ছুটি, ৪-পড়ার হিসাব, ৫-আড়ি, ৬-হরিষে বিষাদ
বিচিত্র-চিন্তা/১-আশ্চর্য, ২-বিষম চিন্তা, ৩-আনন্দ, ৪-আলোছায়া, ৫-নিরুপায়
ছবি ও গল্প, আরও…