আয় রে আলাে আয়-সুকুমার রায় পুব গগনে রাত পােহালো,ভােরের কোলে লাজুক আলাে নয়ন মেলে চায়। আকাশতলে ঝলক জ্বলে,মেঘের শিশু খেলার ছলে আলােক মাখে গায়।সােনার আলাে, রঙিন আলাে,স্বপ্নে আঁকা নবীন আলাে–আয় রে আলাে আয়। আয় রে নেমে আঁধার পরে,পাষাণ কালাে ধৌত করে আলাের ঝরনায়।ঘুম ভাঙালো পাখির তানেজাগ রে আলাে আকুল গানে অকুল নীলিমায়।আলসভরা আঁখির কোণে,দুঃখভয়ে আঁধার মনে, আয় রে আলাে আয়।। সন্দেশ-১৩২৬