Bong Long Reader

Biswajit Pal
👋 Welcome Users

Free Book Library – 329 Items

লোভী ছেলে-সুকুমার রায়

কি ভেবে যে আপন মনে

হাসি আসে ঠোঁটের কোণে,

আধ-আধ ঝাপসা বুলি,

কোন কথা কয় না খুলি।

বসে বসে একলা নিজে

লোভী ছেলে ভাবেন কি যে–

শুধু শুধু চামচ চেটে

মনে মনে সাধ কি মেটে?

একটুখানি মিষ্টি দিয়ে

রাখ আমায় চুপ করিয়ে,

নৈলে পরে চেঁচিয়ে জোরে

তুলব বাড়ি মাথায় করে।।

 

সন্দেশ-১৩২৩

error: Content is protected !!
Scroll to Top