Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

ভারি মজা-সুকুমার রায়

এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘণ্টাখানেক হবে–

আবার কেন, হঠাৎ হেন, নামলে এখন টবে?

একলা ঘরে ফুর্তিভরে, লুকিয়ে দুপুর বেলা

স্নানের ছলে ঠাণ্ডা জলে জল-ছপ-ছপ খেলা!

জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ ‘আমোদ ভারি,

কেউ কাছে নাই, যা খুশি তাই করতে এখন পারি।’

চুপ চুপ চুপ—ওই দুপদুপ! ঐ জেগেছে মাসি,

আসছে ধেয়ে শুনতে পেয়ে দুষ্টু মেয়ের হাসি।।

 

সন্দেশ-১৩২৮

error: Content is protected !!
Scroll to Top