খোকা ঘুমায়-সুকুমার রায়
কোনখানে কোন্ সুদূর দেশে, কোন্ মায়ের বুকে,
কাদের খোকা মিষ্টি এমন ঘুমায় মনের সুখে?
অজানা কোন্ দেশে সেথা, কোনখানে তার ঘর?
কোন্ সমুদ্র, কত নদী, কত দেশের পর?
কেমন সুরে কি বলে মা ঘুমপাড়ানি গানে,
খোকার চোখে নিত্যি সেথা ঘুমটি ডেকে আনে?
ঘুমপাড়ানি মাসিপিসি, তাদেরও কি থাকে?
‘ঘুমটি দিয়ে যাওগো’ বলে মা কি তাদের ডাকে?
শেয়াল আসে বেগুন খেতে, বর্গি আসে দেশে?
ঘুমের সাথে মিষ্টিমধুর মায়ের সুরটি মেশে?
খোকা জানে মায়ের মুখটি সবার চেয়ে ভালো,
সবার মিষ্টি মায়ের হাসি, মায়ের চোখের আলো।
স্বপন মাঝে ছায়ার মত মায়ের মুখটি ভাসে,
তাইতে খোকা ঘুমের ঘোরে আপন মনে হাসে।।
সন্দেশ-১৩২০
সম্পর্কিত বই – প্রকৃতি/১-নদী, ২-অন্ধ মেয়ে, ৩-সাগর যেথায়, ৪-আয় রে আলো আয়, ৫-মেঘের খেয়াল, ৬-আজব খেলা
পশুপাখি/১-কত বড়, ২-বড়াই, ৩-বেজায় রাগ, ৪-সঙ্গীহারা, ৫-বিচার, ৬-বিষমকাণ্ড
ঋতু/১-মনের মতন, ২-বর্ষ গেল, বর্ষ এল, ৩-নূতন বৎসর, ৪-গ্রীষ্ম-১, ৪-গ্রীষ্ম-২, ৫-শ্রাবণে
শিশু/০১-শিশুর দেহ, ০২-বেজায় খুশি, ০৩-খোকা ঘুমায়, ০৪-ভারি মজা, ০৫-লোভী ছেলে, ০৬-সাহস, ০৭-লক্ষ্মী, ০৮-আদুরে পুতুল, ০৯-ভালো ছেলের নালিশ, ১০-খোকার ভাবনা, ১১-নিঃস্বার্থ
ইস্কুল/১-ছুটি, ২-দিনের হিসাব, ৩-ছুটি, ৪-পড়ার হিসাব, ৫-আড়ি, ৬-হরিষে বিষাদ
বিচিত্র-চিন্তা/১-আশ্চর্য, ২-বিষম চিন্তা, ৩-আনন্দ, ৪-আলোছায়া, ৫-নিরুপায়
ছবি ও গল্প, আরও…