Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

বেজায় খুশি-সুকুমার রায়

বাহবা বাবুলাল! গেলে যে হেসে!

বগলে কাতুকুতু কে দিল এসে?

এদিকে মিটিমিটি দেখ কি চেয়ে?

হাসি যে ফেটে পড়ে দু গাল বেয়ে!

হাসে যে রাঙা ঠোঁট দন্ত মেলে,

চোখের কোণে কোণে বিজলি খেলে।

হাসির রসে গলে ঝরে যে লালা,

কেন এ খি-খি-খি-খি হাসির পালা?

যে দেখে সেই হাসে হাহাহা হাহা,

বাহবা বাবুলাল, বাহবা বাহা!

 

সন্দেশ-১৩২২

error: Content is protected !!
Scroll to Top