প্যাঁচা আর প্যাঁচানি-সুকুমার রায় প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তাের চ্যাঁচানি!শুনে শুনে আনমন নাচে মাের প্রাণমন!মাজা-গলা চাঁচা সুর। আহ্লাদে ভরপুর!গলা-চেরা গমকে। গাছ পালা চমকে,সুরে সুরে কত প্যাঁচ গিটকিরি ক্যাঁচ্ ক্যাঁচ্!যত ভয় যত দুখ দুরু দুরু ধুক্ ধুক্,তাের গানে পেঁচি রে সব ভুলে গেছি রে—চাঁদামুখে মিঠে গান শুনে ঝরে দু’নয়ান।