ফসকে গেল-সুকুমার রায় দেখ্ বাবাজি দেখবি নাকিদেখরে খেলা দেখ্ চালাকি,ভোজের বাজি ভেল্কি ফাঁকিপড়্ পড়্ পড়বি পাখি—ধপ্!লাফ দিয়ে তাই তালটি ঠুকেতাক্ ক’রে যাই তীর ধনুকে,ছাড়ব সটান্ ঊর্ধ্বমুখেহুশ্ ক’রে তোর লাগবে বুকে—খপ্!গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামাখাপ্ পেতেছেন গোষ্ঠ মামা,এগিয়ে আছেন বাগিয়ে ধামা,এইবার বাণ চিড়িয়া নাম—চট্!ঐ যা! গেল ফস্কে ফেঁসে—হেঁই মামা তুই ক্ষেপলি শেষে?ঘ্যাঁচ ক’রে তোর পাঁজর ঘেঁষেলাগল কি বাণ ছটকে এসে—ফট?