Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

প্যাঁচা আর প্যাঁচানি-সুকুমার রায়

প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তাের চ্যাঁচানি!

শুনে শুনে আনমন নাচে মাের প্রাণমন!

মাজা-গলা চাঁচা সুর। আহ্লাদে ভরপুর!

গলা-চেরা গমকে। গাছ পালা চমকে,

সুরে সুরে কত প্যাঁচ গিটকিরি ক্যাঁচ্ ক্যাঁচ্!

যত ভয় যত দুখ দুরু দুরু ধুক্ ধুক্,

তাের গানে পেঁচি রে সব ভুলে গেছি রে—

চাঁদামুখে মিঠে গান শুনে ঝরে দু’নয়ান।

error: Content is protected !!
Scroll to Top