Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

বাবুরাম সাপুড়ে-সুকুমার রায়

বাবুরাম সাপুড়ে, কোথা যাস্ বাপুরে?

আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা!

যে সাপের চোখ্ নেই, শিং নেই নোখ্ নেই,

ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না,

করে নাকো ফোঁস্ ফাঁস্, মারে নাকো ঢুঁশ ঢাঁশ,

নেই কোন উৎপাত, খায় শুধু দুধ ভাত—

সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত?

তেড়ে মেরে ডাণ্ডা ক’রে দিই ঠাণ্ডা।

error: Content is protected !!
Scroll to Top