Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

ও বাবা!-সুকুমার রায়

পড়তে বসে মুখের পরে কাগজখানি থুয়ে

রমেশ ভায়া ঘুমােয় পড়ে আরাম ক’রে শুয়ে।

শুনছ নাকি ঘড়র ঘড়র নাক ডাকানাের ধুম?

সখ সে বড় বেজায় দেখি–দিনের বেলায় ঘুম!

বাতাস পােরা এই যে থলি দেখছ আমার হাতে,

দুড়ুম করে পিটলে পরে শব্দ হবে তাতে।

রমেশ ভায়া আঁৎকে উঠে পড়বে কুপােকাৎ

লাগাও তবে–ধুমধড়াক্কা! ক্যাবাৎ! ক্যাবাৎ!

ও বাবা রে! এ কেরে ভাই? মারবে নাকি চাঁটি?

আমি ভাবছি রমেশ বুঝি! সব করেছে মাটি!

আবার দেখ চোখ পাকিয়ে আসছে আমায় তেড়ে–

আর কেন ভাই? দৌড়ে পালাই, প্রাণের আশা ছেড়ে!

সন্দেশ-১৩২৪

error: Content is protected !!
Scroll to Top