Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

বিষমভােজ-সুকুমার রায়

“অবাক কাণ্ড!” বল্লে পিসি, “এক চাঙারি মেঠাই এল–

এই ছিল সব খাটের তলায়, এক নিমেষে কোথায় গেল?”

“সত্যি বটে” বল্লে খুড়ি, “আনলাে দুসের মিঠাই কিনে–

হঠাৎ কোথায় উপসে গেল? ভেল্কিবাজি দুপুর দিনে?”

“দাঁড়াও দেখি” বল্লে দাদা, “করছি আমি এর কিনারা

কোথায় গেল পটলা ট্যাঁপা–পাচ্ছি নে যে তাদের সাড়া?”

পর্দাঘেরা আড়াল দেওয়া বারান্দাটার ওই কোণেতে

চলছে কি-সব ফিস ফিস ফিস শুনল দাদা কানটি পেতে।

পটলা ট্যাঁপা ব্যস্ত দুজন টপটপাটপ মিঠাই ভােজে,

হঠাৎ দেখে কার দুটো হাত এগিয়ে তাদের কানটি খোঁজে।

কানের উপর প্যাঁচ ঘােরাতেই দুচোখ বেয়ে অশ্রু ছােটে,

গিলবে কি ছাই মুখের মিঠাই, কান বুঝি যায় টানের চোটে।

পটলবাবুর হােমরা গলা মিলল ট্যাঁপার চিকন সুরে

জাগলাে করুণ রাগরাগিণী বিকট তানে আকাশ জুড়ে।

 

সন্দেশ-১৩৩০

error: Content is protected !!
Scroll to Top