Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

ছুটি-সুকুমার রায়

ঘুচবে জ্বালা পুঁথির পালা ভাবছি সারাক্ষণ–

পোড়া স্কুলের পড়ার পরে আর কি বসে মন?

দশটা থেকেই নষ্ট খেলা, ঘণ্টা হতেই শুরু

প্রাণটা করে ‘পালাই পালাই’ মনটা উড়ু উড়ু–

পড়ার কথা খাতায় পাতায়, মাথায় নাহি ঢোকে!

মন চলে না, মুখ চলে যায় আবোল তাবোল বকে!

কানটা ঘোরে কোন্ মুলুকে হুঁশ থাকে না তার,

এ কান দিয়ে ঢুকলে কথা ও কান দিয়ে পার।

চোখ থাকে না আর কিছুতেই, কেবল দেখে ঘড়ি;

বোর্ডে আঁকা অঙ্ক ঠেকে আঁচড়কাটা খড়ি।

কল্পনাটা স্বপ্নে চড়ে ছুটছে মাঠে ঘাটে–

আর কি রে মন বাঁধন মানে? ফিরতে কি চায় পাঠে?

পড়ার চাপে ছটফটিয়ে আর কি রে দিন চলে?

ঝুপ করে মন ঝাঁপ দিয়ে পড়্ ছুটির বন্যাজলে৷৷

 

সন্দেশ-১৩২৫

error: Content is protected !!
Scroll to Top