Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

নোট বই-সুকুমার রায়

এই দেখ পেনসিল্, নোটবুক এ হাতে,

এই দেখ ভরা সব কিলবিল লেখাতে।

ভালো কথা শুনি যেই চট্ পট্ লিখি তায়—

ফড়িঙের ক’টা ঠ্যাং, আরশুলা কি কি খায়

আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটপট,

কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট্।

দেখে শিখে প’ড়ে শুনে ব’সে মাথা ঘামিয়ে

নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ।

কান করে কট্ কট্ ফোড়া করে টন্ টন্—

ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন।

কাল থেকে মনে মোর লেগে আছে খটকা

ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকা?

এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে

জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে।

পেট কেন কামড়ায়, বল দেখি পার কে?

বল দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে?

তেজপাতে তেজ কেন? ঝাল কেন লঙ্কায়?

নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়?

কার নাম দুন্দুভি? কাকে বলে অরণি?

বলবে কি, তোমরাও নোটবই পড়নি।

error: Content is protected !!
Scroll to Top