মনের মতন
(সুকুমার রায়)
কান্নাহাসির পোঁটলা বেঁধে বর্ষভরা পুঁজি,
বৃদ্ধ বছর উধাও হল ভূতের মুলুক খুঁজি।
নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দ্বারে,
বল দেখি মন, মনের মতন কি দিবি তুই তারে?
আর কি দিব?—মুখের হাসি, ভরসাভরা প্রাণ,
সুখের মাঝে, দুখের মাঝে আনন্দময় গান।।
সন্দেশ(১৩২৬)
।। সমাপ্তি।।