তার নাম অফেরো। অমন পাহাড়ের মতো শরীর, অমন সিংহের মতো বল, অমন আগুনের মতো তেজ, সে ছাড়া আর কারো ছিল না। বুকে তার যেমন সাহস, মুখে তার তেমনি মিষ্টি কথা। কিন্তু যখন তার বয়স অল্প, তখনই সে তার সঙ্গীদের ছেড়ে গেল; যাবার সময় বলে গেল, “যদি রাজার মতো রাজা পাই, তবে তার গোলাম হয়ে থাকব। Read More…