স্বর্গের দেবতারা যেখানে থাকেন, সেখান থেকে পৃথিবীতে নেমে আসবার একটিমাত্র পথ; সেই পথ রামধনুকের তৈরী। জলের রঙে আগুন আর বাতাসের রঙ মিশিয়ে দেবতারা সেই পথ বানিয়েছেন। আশ্চর্য সুন্দর সেই পথ। স্বর্গের দরজা থেকে নামতে নামতে পৃথিবী ফুঁড়ে কোন অন্ধকার ঝরনার নীচে মিলিয়ে গেছে। কোথাও তার শেষ Read More…