Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

বর্ষার কবিতা-সুকুমার রায়

কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য,

আষাঢ়ে লিখিতে হবে বরষার পদ্য।

কি যে লিখি কি যে লিখি ভাবিয়া না পাই রে,

হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে।

সারাদিন ঘনঘটা কালো মেঘ আকাশে,

ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে।

বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা,

মাটি হল ছেলেদের ফুটবল খেলাটা।

অফিসের বাবুদের মুখে নাই ফুর্তি,

ছাতা কাঁধে জুতা হাতে ভ্যাবাচ্যাকা মূর্তি।

কোনখানে হাঁটু জল, কোথা ঘন কর্দম–

চলিতে পিছল পথে পড়ে লোকে হর্‌দম।

ব্যাঙেদের মহাসভা আহ্লাদে গদ্‌গদ্,

গান করে সারারাত অতিশয় বদ্‌খদ্।

 

সন্দেশ-আষাঢ়, ১৩২৫

error: Content is protected !!
Scroll to Top