Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

বন্দনা-সুকুমার রায়

নমি সত্য সনাতন নিত্য ধনে,

নমি ভক্তিভরে নমি কায়মনে।

নমি বিশ্বচরাচর লোকপতে

নমি সর্বজনাশ্রয় সর্বগতে।

নমি সৃষ্টি-বিধারণ শক্তিধরে,

নমি প্রাণপ্রবাহিত জীব জড়ে।

তব জ্যোতিবিভাসিত বিশ্বপটে

মহাশূন্যতলে তব নাম রটে।

কত সিন্ধুতরঙ্গিত ছন্দ ভরে

কত স্তব্ধ হিমাচল ধ্যান করে।

কত সৌরভ সঞ্চিত পুষ্পদলে

কত সূর্য বিলুণ্ঠিত পাদতলে।

কত বন্দনঝঙ্কৃত ভক্তচিতে

নমি বিশ্ব বরাভয় মৃত্যুজিতে।

 

সন্দেশ-বৈশাখ-১৩২১

error: Content is protected !!
Scroll to Top