Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

অন্ধ মেয়ে-সুকুমার রায়

গভীর কালো মেঘের পরে রঙিন্ ধনু বাঁকা,

রঙের তুলি বুলিয়ে মেঘে খিলান যেন আঁকা!

সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি,

রঙিন বেশে, রঙিন ফুলে রঙিন প্রজাপতি!

অন্ধ মেয়ে দেখছে না তা–নাই-বা যদি দেখে–

শীতল মিঠা বাদল হাওয়া যায় যে তারে ডেকে!

শুনছে সে যে পাখির ডাকে হরষ কোলাকুলি,

মিষ্টি ঘাসের গন্ধে তারও প্রাণ গিয়েছে ভুলি!

দুঃখ-সুখের ছন্দে ভরা জগৎ তারও আছে,

তারও আঁধার জগৎখানি মধুর তারি কাছে।।

 

সন্দেশ-১৩২৪

error: Content is protected !!
Scroll to Top