শ্বেতপুরীর রাজা আর লালপুরীর রাজা, দুজনের যেমন পাশাপাশি বাড়ি, তেমনি গলাগলি ভাব। শ্বেতপুরী বলে, “আমার ছেলে যখন বড় হবে, তখন তোমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেব।” লালপুরী বলে, “আমার মেয়ের যখন বয়স হবে, তখন তোমার ছেলেকে আমার জামাই করব।” আর দুজনেই বলে, “আহা, রানীরা যদি বেঁচে থাকতেন!” Read More…