Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

বিজ্ঞান শিক্ষা-সুকুমার রায়

আয় তোর মুণ্ডুটা দেখি, আয় দেখি ‘ফুটোস্কোপ’ দিয়ে,

দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে।

কোন্ দিকে বুদ্ধিটা খোলে, কোন্ দিকে থেকে যায় চাপা;

কতখানি ভস্ ভস্ ঘিলু, কতখানি ঠক্ ঠকে কাঁপা।

মন তোর কোন্ দেশে থাকে, কেন তুই ভুলে যাস্ কথা—

আয় দেখি কোন্ ফাঁক দিয়ে, মগজেতে ফুটো তোর কোথা।

টোল-খাওয়া ছাতাপড়া মাথা, ফাটামত মনে হয় যেন,

আয় দেখি বিশ্লেষ ক’রে—চোপ্ রও ভয় পাস্ কেন?

কাৎ হয়ে কান ধ’রে দাঁড়া, জিভখানা উলটিয়ে দেখা

ভালো ক’রে বুঝে শুনে দেখি—বিজ্ঞানে যে রকম লেখা।

মুণ্ডুতে ‘ম্যাগনেট্’ ফেলে, বাঁশ দিয়ে ‘রিফ্লেকট্’ ক’রে,

ইঁট দিয়ে ‘ভেলসিটি’ ক’ষে দেখি মাথা ঘোরে কি না ঘোরে।

error: Content is protected !!
Scroll to Top