কি মুস্কিল-সুকুমার রায় সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত,সরকারী সব আফিসখানার কোন্ সাহেবের কদর কত।কেমন ক’রে চাটনি বানায়, কেমন ক’রে পোলাও করে,হরেক্ রকম মুষ্টিযোগের বিধান লিখছে ফলাও ক’রে।সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দাকেতা,পূজা পার্বণ তিথির হিসাব শ্রাদ্ধবিধি লিখছে হেথা।সব লিখেছে, কেবল দেখ পাচ্ছিনেকো লেখা কোথায়—পাগলা ষাঁড়ে করলে তাড়া কেমন ক’রে ঠেকাব তায়!