বিষ্ণুবাহন খাসা ছেলে। তাহার নামটি যেমন জমকাল, তাহার কথাবার্তা চালচলনও তেমনি। বড়ো-বড়ো গম্ভীর কথা তাহার মুখে যেমন শোনাইত, এমন আর কাহারও মুখে শুনি নাই। সে যখন টেবিলের উপর দাঁড়াইয়া হাত-পা নাড়িয়া ‘দুঃশাসনের রক্তপান’ অভিনয় করিত, তখন আমরা সবাই উৎসাহে হাততালি দিয়া উঠিতাম, কেবল দু-একজন (Read Now) or (Save Now)