Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

কিছু চাই-সুকুমার রায়

কারোর কিছু চাই গো চাই?

এই যে থােকা, কি নেবে ভাই?

জলছবি আর লাট্টু, লাটাই,

কেকবিস্কুট, লাল দেশলাই,

খেলনা, বাঁশি, কিম্বা ঘুড়ি,

লেড-পেনসিল, রবার, ছুরি?

এ-সব আমার বাক্সে নাই,

কারাের কিছু চাই গো চাই?

কারাের কিছু চাই গাে চাই?

বৌমা কি চাও শুনতে পাই?

ছিটের কাপড়, চিকন লেস,

ফ্যান্সি জিনিস, ছুঁচের কেস,

আলতা, সিঁদুর, কুন্তলীন,

কঁচের চুড়ি, বোতাম, পিন্?

আমার কাছে ও-সব নাই,

কারোর কিছু চাই গাে চাই?

কারোর কিছু চাই গো চাই?

আপনি কি চান কর্তামশাই?

পকেট-বই কি খেলার তাস,

চুলের কলপ, জুতোর ব্রাস,

কলম, কালি, গঁদের তুলি,

নস্যি, চুরুট, সুতি গুলি?

ও-সব আমার কিছুই নাই,

কারাের কিছু চাই গো চাই?

 

সন্দেশ-কার্তিক, ১৩৩০

error: Content is protected !!
Scroll to Top