Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

বাবু-সুকুমার রায়

অতি খাসা মিহি সুতি

ফিনফিনে জামা ধুতি,

চরণে লপেটা জুতি জরিদার।

এ হাতে সোনার ঘড়ি,

ও হতে বাঁকানাে ছড়ি,

আতরের ছড়াছড়ি চারিধার।

চকচকে চুল ছাঁটা,

তায় তােফা টেরি কাটা–

সােনার চশমা আঁটা নাসিকায়।

ঠোঁটদুটি এঁকেবেঁকে

ধোঁয়া ছাড়ে থেকে থেকে,

হালচাল দেখে দেখে হাসি পায়।

ঘোষেদের ছোটো মেয়ে।

পিক ফেলে পান খেয়ে,

নিচু পানে নাহি চেয়ে, হায় রে।

সেই পিক থ্যাপ করে

লেগেছে চাদর ভরে

দেখে বাবু কেঁদে মরে যায় রে।

ওদিকে ছ্যাকড়াগাড়ি

ছুটে চলে তাড়াতাড়ি

ছিটকিয়ে কাঁড়ি কাঁড়ি ঘোলাজল।

সহসা সে জল লাগে

জামার পিছন বাগে

বাবু করে মহারাগে কোলাহল।

 

সন্দেশ-আশ্বিন, ১৩২৯

error: Content is protected !!
Scroll to Top