Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

হারিয়ে পাওয়া-সুকুমার রায়

ঠাকুরদাদার চশমা কোথা?

ওরে গণশা, হাবুল ভোঁতা,

দেখ-না হেথা, দেখ-না হোথা—খোঁজ-না নীচে গিয়ে

কই কই কই? কোথায় গেল?

টেবিল টানো, ডেস্কো ঠেল,

ঘরদোর সব উলটে ফেল—খোঁচাও লাঠি দিয়ে।

খুঁজছে মিছে কুঁজোর পিছে,

জুতাের ফাঁকে, খাটের নীচে,

কেউ-বা জোরে পর্দা খিঁচে–বিছনা দেখে ঝেড়ে–

লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে,

ক্লান্ত সবে পড়ল থেমে,

ঠাকুরদাদা আপনি নেমে আসেন তেড়েমেড়ে।

বলেন রেগে, “চশমাটা কি

ঠ্যাং গজিয়ে ভাগল নাকি?

খোঁজার নামে কেবল ফাঁকি–দেখছি আমি এসে!”

যেমন বলা দারুণ রােষে,

কপাল থেকে অমনি খসে

চশমা পড়ে তক্তপোশে—সবাই ওঠে হেসে।

 

সন্দেশ-ভাদ্র, ১৩২৭

error: Content is protected !!
Scroll to Top