Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

তেজীয়ান-সুকুমার রায়

চলে খচখচু, রাগে গজগজ, জুতা মচমচ তানে,

ভুরু কটমট, ছড়ি ফটফট, লাথি চটপট হানে।

দেখে বাঘরাগ, লোকে ‘ভাগভাগ’ করে আগভাগ থেকে,

ভয়ে লাফঝাঁপ, বলে ‘বাপ বাপ’ সবে হাবভাব দেখে।

লাথি চার চার খেয়ে মার্জার ছোটে যার যার ঘরে,

মহা উৎপাত করে হুটপাট, চলে ফুটপাথ পরে।

ঝাড়ু বর্দার হারুসর্দার ফেরে ঘরদ্বার ঝেড়ে,

তারই বালতি এ, দেখে ফাল দিয়ে আসে পালটিয়ে তেড়ে।

রেগে লালমুখে, হেঁকে গাল রুখে মারে তাল ঠুকে দাপে,

মারে ঠনঠন, হাড়ে টনটন, মাথা ঝনঝন্ কাঁপে!

পায়ে কালসিটে! কেন বালতিতে মেরে চাল দিতে গেলে?

বুঝি ঠ্যাং যায়, খোঁড়া ল্যাংচায় দেখে ভ্যাংচায় ছেলে।

 

সন্দেশ-কার্তিক, ১৩২৫

error: Content is protected !!
Scroll to Top