Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

[dflip id="4752"][/dflip]
আবোল তাবােল-সুকুমার রায়

এক যে ছিল রাজা—(থুড়ি,

রাজা নয় সে ডাইনিবুড়ি)!

তার যে ছিল ময়ুর–(না না,

ময়ূর কিসের? ছাগলছানা)।

উঠোনে তার থাকত পোঁতা–

–(বাড়িই নেই, তার উঠোন কোথা)?

শুনেছি তার পিসতুতো ভাই–

–(ভাই নয়তো, মামা-গোঁসাই)।

বলত সে তার শিষ্যটিরে–

—(জম্মবােবা, বলবে কিরে)।

যাহোক, তারা তিনটি প্রাণী–

–(পাঁচটি তারা সবাই জানি)!

থােও না বাপু খ্যাঁচাখেঁচি।

(আচ্ছা বল, চুপ করেছি)।

তার পরে সেই সন্ধ্যাবেলা,

যেমনি না তার ওষুধ গেলা,

অমনি তেড়ে জটায় ধরা–

–(কোথায় জটা? টাক যে ভরা)!

হােক-না টেকো, হোক-না বুড়াে,

ধরব ঠেসে টুটির চুড়ো;

হােক-না বামুন, হােক-না মুচি,

কাটব তেড়ে–কুচিকুচি;

পিটব তারে হাড়ে মাসে,

দে দমাদম আড়ে পাশে।

এখন বাছা পালাও কোথা?

গল্প বলা সহজ কথা?

 

সন্দেশ-জ্যৈষ্ঠ, ১৩২৪

error: Content is protected !!
Scroll to Top